হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে একটি পুকুরে কীটনাশক প্রয়োগ, ব্যপক ক্ষতি

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের নলধা এলাকায় এক বিঘার একটি বড় পুকুরে দীর্ঘদিন ধরে সাদা মাছের চাষ করে আসছেন আলমগীর কাজী ওরফে আলম কাজী নামের এক ঠিকাদার।

ভুক্তভোগী ও স্থানীয়রা নলধা মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে অবস্থিত ওই পুকুরে গত মঙ্গলবার দিবাগত গভীর রাতের কোন এক সময় কে বা কাহারা শত্রুতারমূলক ভাবে বিশাক্ত দ্রব্য প্রয়োগ করে ব্যপক ক্ষতি করেছে।

বিশাক্ত দ্রব্য প্রয়োগ করে পুকুর থেকে মাছ চুরি সহ সকল মাছ মরে নষ্ট হয়ে গেছে। এতে পুকুর মালিকের দুইলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন