ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৩নং খাজুরা ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আলী আহম্মদ তার ওয়ার্ডে নিজস্ব অর্থায়নে ৫শত ফুট লম্বা আরও ২টি কাচা রাস্তায় ইটের সলিং দিয়েছে।
এই নিয়ে তিনি বিগত সাড়ে ৪বছরে উক্ত ওয়ার্ডে প্রায় ৩৫শত ফুট লম্বা ১৭টি রাস্তায় ইটের সলিং দিয়ে জনসাধারনের চলাচলে সুবিধা করে দিয়েছে। জানা গেছে, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার জনগন তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করেন। নির্বাচনে জয়লাভ করার পর তিনি জনগনের দুঃখ র্দুদশা লাঘবের জন্য ব্যপক কর্মপরিকল্পনা হাতে নিয়ে উন্নয়ন কাজ শুরু করেন। একের পর এক নানা প্রকার উন্নয়ন কাজ করে চলেছেন।
বিগত সাড়ে ৪বছরে তিনি প্রায় ৩৫শত ফুট লম্বা ১৭টির মত রাস্তায় ইটের সলিং নির্মান করেছেন। সর্বশেষ মোঃ ইব্রাহিম মাষ্টার এর পুকুর পাড় হতে আলহাজ¦ মোঃ ইনছান শেখ এর বাড়ী অভিমুখে ২শত ফুট ও আফজাল শেখের বাড়ী হতে ইলাহী শেখ এর বাড়ী পর্যন্ত প্রায় ৩শত ফুট সহ প্রায় ৫শত ফুট রাস্তায় ইটের সলিং নির্মাণ করেছেন।
স্থানীয়রা বলেন, অনেক পরিবার আছেন যাদের বাড়ী যাওয়ার ব্যাক্তিগত রাস্তা কাচা ও বর্ষা মৌসুমে কাদার কারনে স্থানীয়দের যাতায়াতে সমস্যায় পড়তে হয়। তাছাড়াও সরকারি ভাবে সেই সকল রাস্তায় কোন বরাদ্ধ আসেনি। তাই সাধারন জনগনের কথা ভেবে কাচা রাস্তায় তিনি ব্যাক্তিগত অর্থে বালু ভরাট করে ইটের সলিং দিয়েছেন। এব্যাপারে প্যানেল চেয়ারম্যান ও ৩নং খাজুরা ওর্য়াডের সদস্য শেখ আলী আহম্মদ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন জনগনের কল্যানের জন্য তাঁরা আমাকে নির্বাচিত করেছেন। তাই সরকারী ভাবে যে সমস্ত রাস্তায় বরাদ্ধ দেওয়া সম্বাব নয়, সেই সমস্ত রাস্তায় তিনি বালু ভরাট করে ইটেং সলিং দিয়েছেন। এদিকে তার এই কর্মকান্ডের জন্য স্থানীয়রা তাকে সাধুবাদ জানিয়েছেন।
