হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদ্যুৎ দাশ আর নেই

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, প্রদ্যুৎ কুমার দাশ পরোলোকগমন করেছেন। তিনি রোববার (১৭ জুলাই) খুলনা একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে তাঁর মৃত্যুর খবর পেয়ে তাকে এক নজর দেখার জন্য তাঁর বাড়িতে উপস্থিত হন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ সহ অন্যান্যরা। এসময় গভীর শোক শোকার্থ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ তাঁকে শেষ বারের মত দেখতে বাড়িতে উপস্থিত হন।

এদিন দুপুরে ষাটতলা শশ্মানঘাটে তাঁর শেষকৃত্যনুষ্ঠান সম্পন্ন হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবৎ লিভার ক্যান্সারে ভ‚গছিলেন। উল্লেখ্য, তিনি বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি স্বর্গীয় গৌর হরিদাশের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।#

সম্পর্কিত পোস্ট

মতামত দিন