হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটের বাহিরদিয়া-মানসা ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিত করণের লক্ষ্যে বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ২০২১-২০২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে বৃহস্পতিবার দুপুর ১২টায় অত্র ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।

ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে সম্মানীত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব মো: সোহেল রানা।

সভায় বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ২০২১-২০২২ অর্থ বছরে ১কোটি ৮৫লক্ষ ৭৩হাজার ৫৫৮ টাকা বাজেট ঘোষানা করা হয়েছে। এসময় ইঞ্জিনিয়ার শেখ আব্দুল ছালাম, ইউপি সদস্য রবীন্দ্রনাথ হালদার বাটুল. মো: লিয়াকত হোসেন, মো: সাইফুল ইসলাম, মো: হুমাঢুন কবীর বাচ্চু, মো: হাফিজুর রহমান, মো: রফিকুল ইসলাম, আ: খালেক, মো: মশিউর, মো: জাহিদুল ইসলাম, কোহিনুর বেগম, শাহানারা খাতুন প্রমূখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন