হোম অন্যান্যসারাদেশ প্রেমিকাকে নিয়ে পালাতে গিয়ে জনতার হতে আটক হলেন শিক্ষক

নিজস্ব প্রতিনিধি :

পরকিয়া প্রেমের টানে অজানায় পাড়ি দিতে গিয়ে বেরসিক জনতার হাতে আটক হয়েছে শিক্ষক সহ প্রেমিকা। শুক্রবার সকালে তাদের যশোর জেলার মনিহার এলাকা থেকে আটক করা হয়। বর্তমানে নারী সহ শিক্ষক যশোর কোতায়ালী থানার তালবাড়িয়া ক্যাম্পের পুলিশ হেফাজতে রয়েছে বলে বিশেষ সুত্রে জানা গেছে।

আটককৃত শিক্ষক সাতক্ষীরা জেলার তালা উপজেলার দেওয়ানি পাড়া গ্রামের নুরুল হকের ছেলে মাহাফুজুর রহমান(৪০)। সে একই উপজেলার নুরুল্লাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রেমিকা মুক্তি একই উপজেলার বারুইহাটি গ্রামের ছামাদ সরদারের মেয়ে। বর্তমানে তার ঘরে চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

স্থানীয় বাসিন্দা ফয়সাল জানান, আমার প্রতিবেশী ভাই একটি এনজিও প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে প্রায় বাইরে থাকত। সেই সুযোগ কাজে লাগে লাগিয়ে পাশের এলাকার লম্পট শিক্ষক মাহাফুজুর রহমান মুক্তির সাথে গড়ে তোলে পরকিয়া সম্পর্ক। আজ শনিবার সকালে ওই শিক্ষক ও ভাবি মুক্তি অজানার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়।

বিষয়টি জানার পর স্থানীয় জনতার সহযোগীতায় তাদের যশোরের মনিহার এলাকা থেকে আটক করে পুলিশ সেপার্দ করা হয়। তালবাড়িয়া ক্যাম্পের ইনচার্জ ইকরামুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, নারী সহ একজনকে জনতা আমাদের হেফাজতে দিয়ে গিয়েছিল।তাদের উভয় পরিবারের সম্মতিতে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

তালা উপজেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে তদন্তপূর্বক ব্যাবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মাহাফুজুর রহমানের বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে ফোনদিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন