হোম এক্সক্লুসিভ প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

কর্তৃক Editor
০ মন্তব্য 626 ভিউজ
নড়াইল অফিস :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেতু ও সড়ক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেওয়ায় নড়াইলের লোহাগড়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবকের নামে মামলা হয়েছে।
১২ অক্টোবর  সোমবার দুপুরে লোহাগড়া থানায় এ মামলা করেন ছাত্রলীগের লোহাগড়া উপজেলা শাখার সাবেক সহসভাপতি সৈয়দ আহসান হাবিব (গিয়াস)। অভিযুক্ত যুবকের নাম মামুন শিকদার (২৫)। তিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং উপজেলার ইতনা গ্রামের ফুলমিয়া শিকদারের ছেলে।
লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম এ মামলা হওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘আসামি পালাতক রয়েছে। তাঁকে ধরার চেষ্টা চলছে
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন