হোম অন্যান্যসারাদেশ প্রতিবন্ধিকে উইল চেয়ার উপহার দিলেন ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান

নিজস্ব প্রতিনিধি :

তালার খলিষখালীতে দরিদ্র প্রতিবন্ধিকে উইল চেয়ার উপহার দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন চেয়ারম্যান মোজাফর রহমান।

সোমবার বেলা ১২টার দিকে খলিষখালী ইউনিয়ন পরিষদের সামনে এ উপহার প্রদান করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ’লীগের সাংগনিক সম্পাদক গাজী আব্দুর ছাত্তার,কৃষকলীগ সভাপতি বিধান চন্দ্র দাশ, ইউপি সদস্য গনেশ বর্মন, সচিব শহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবু সাইদ প্রমূখ ।

এক সাক্ষাৎকারে ইউপি চেয়ারম্যান বলেন, আমি জনসেবক হিসাবে জনগনের পাশে সবসময় আছি ভবিষ্যতেও থাকব। আগামী ২০সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পুনরায় নৌকা প্রতিক কে বিজয়ী করার লক্ষ্যে সকলে এক হয়ে কাজ করার জন্য উদার্থ আহবান জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন