হোম অন্যান্যসারাদেশ প্রতাপনগরে ভাসমান মসজিদ উদ্বোধন

সংকল্প ডেস্ক :

প্রতাপনগরে হাওলাদার বাড়ি ভাঙ্গন পয়েন্টে ভাসমান মসজিদ এর উদ্বোধন করা হয়েছে। আজ জোহর নামাজ আদায়ের মধ্য দিয়ে ভাসমান মসজিদটি উদ্বোধন হয়।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে মসজিদটি স্থাপন করা হয়েছে। মসজিদটির নামকরন করা হয় “আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন মসজিদে নুহ (আঃ)।” হাওলাদার বাড়ি ভাঙন কবলিত মসজিদের কমিটি দ্বারাই বাস মানে মসজিদটি পরিচালিত হবে।

৫৫ ফুট বাই ১২ ফুট দৈর্ঘের নৌকার উপর নির্মিত ওই ভাসমান মসজিদে প্রায় ৮০ জন মুসাল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে। সাথে আছে মিনি অজুখানা, টয়লেট, সোলার লাইট, সাউন্ড সিস্টেম, কোরআন শরীফসহ বুক শেলফ ইত্যাদি। এ ছাড়া ভাসমান মসজিদে মুসল্লিদের যাতায়াতের জন্য থাকছে একটা ছোট নৌকা।

শুভ উদ্বোধন করেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন সম্মানিত চেয়ারম্যান জনাব নাসির উদ্দিন সাহবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন