হোম আন্তর্জাতিক প্যানডোরা পেপারসে ব্লেয়ার দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার স্ত্রীর গোপন লেনদেনের তথ্য ফাঁস করা হয়েছে।

প্যানডোরা পেপারস বলছে, তিন লাখ ১২ হাজার পাউন্ড কর ফাঁকি দিয়ে লন্ডনে ভবনের মালিকানা নিয়েছিলেন ব্লেয়ার দম্পতি।

অনুসন্ধানী সাংবাদিকদের জোট ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে) উদ্যোগে এই বৈশ্বিক অনুসন্ধানে কাজ করেছেন ১১৭টি দেশের ছয় শতাধিক সাংবাদিক।

প্যান্ডোরা পেপারসের তথ্য অনুযায়ী, কর ফাঁকি দিয়ে টনি ব্লেয়ার ও তার স্ত্রী চেরি ব্লেয়ার ২০১৭ সালে লন্ডনের একটি ভবনের মালিকানা নেন। ভবনটির মূল্য ছিল ৬৫ লাখ পাউন্ড।

ভবনটির মালিকানা বাহরাইনের পর্যটনমন্ত্রী জায়েদ বিন রশিদ আলজায়ানির ছিল।

পানামা পেপারসের পর প্যানডোরা পেপারসকাণ্ডকে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা বলা হচ্ছে।

সাত বছর পর ফের প্রকাশিত গোপন নথিতে ফাঁস করা হয়েছে বিশ্বের অন্তত ৩৫টি দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, একশ’রও বেশি ধনকুবেরসহ তিন শতাধিক সরকারি কর্মকর্তার গোপন আর্থিক লেনদেনের তথ্য।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন