হোম জাতীয় পুলিশের পোশাক পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার :স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের পোশাক পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার :স্বরাষ্ট্রমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 50 ভিউজ

নিউজ ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তনের চেয়ে মানসিক পরিবর্তনে জোর দিচ্ছে সরকার।

শুধু পোশাক বদলালেই কি মানসিকতার পরিবর্তন হয়- এমন প্রশ্নও রাখেন সালাহউদ্দিন আহমদ। এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান। বুধবার (৪ মার্চ) সকালে ডিএমপি সদর দপ্তর পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠাই সরকারের প্রধান অগ্রাধিকার। জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর রাখা সরকারের মূল লক্ষ্য। খুব শিগগিরই রাজধানী ঢাকা থেকে চাঁদাবাজদের একটি তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি জনগণের সরকার— আগের সরকারের সঙ্গে তুলনা না করে বর্তমান প্রশাসনের কার্যক্রম মূল্যায়ন করতে হবে। পুলিশ বাহিনী দেশ ও জাতির কল্যাণে প্রস্তুত রয়েছে এবং ব্যক্তিকেন্দ্রিক কোনো পুলিশিং চলবে না; পুলিশ আইনের গতিতেই চলবে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী রেজিমের কারণে কিছু মানুষ ভুক্তভোগী হয়েছেন। তবে বর্তমান সরকার চেইন অব কমান্ড মেনে প্রশাসন পরিচালনা করতে চায়। কোনো থানার ওসি সরাসরি মন্ত্রীকে ফোন করবেন না— এটি শৃঙ্খলা ভঙ্গের শামিল।’

রাজধানীর যানজট নিরসনে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্যাটারিচালিত গাড়ি নিয়ন্ত্রণে কীভাবে কার্যকর পদক্ষেপ নেয়া যায়, সে বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিন্তা করতে বলা হয়েছে।’

এছাড়া হাদি হত্যাকাণ্ডের তদন্ত চলছে উল্লেখ করে তিনি বলেন, ‘তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন