হোম অন্যান্যসারাদেশ পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে কেশবপুরে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

বাড়ির পাশে রোববার বিকেলে ফুটবল খেলছিল আরবির হোসেন (৩) । খেলতে খেলতে ফুটবলটি বাড়ির পাশের একটি পুকুরে চলে যায়। পুকুর থেকে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে শিশুটির মৃত্যূ হয়। সন্ধ্যার দিকে বাড়ির লোক খোঝাখুজির এক পর্যায়ে পুকুরে লাশ ভাসতে দেখে।

এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আরাবির কেশবপুর পৌর শহরের বায়সা এলাকার মিলন হোসেনের ছেলে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন