হোম অন্যান্যসারাদেশ পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে জাতির পিতা সমাধিতে শ্রদ্ধা

টুংগীপাড়া প্রতিনিধি :

আজ শনিবার ১১:৩০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠান প্রধান শিক্ষক দিলীপ কুমার মৃধা, সহকারি প্রধান শিক্ষক মনি মোহন হালদার, সহকারি প্রধান শিক্ষক এমাদুল হক, অন্যান্য সিনিয়র শিক্ষক ও সহকারি শিক্ষক বৃন্দ সহ অত্র প্রতিষ্ঠান প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু বাসভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন