হোম ফিচার পিরোজপুরে বড় ভাইকে হত্যার পর ছোট ভাইয়ের থানায় আত্মসমর্পন

পিরোজপুর অফিস :

পিরোজপুর সদর উপজেলায় বড় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর ছোট ভাই পুলিশের কাছে আত্মসমর্পন করেছে। শুক্রবার ভোররাতে উপজেলার শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের রানীপুর গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মোঃ কেরামত আলী মোল্লা (৩৫) রানীপুর গ্রামের মোঃ আব্দুস সোবাহান মোল্লার ছেলে। নিহতের স্বজনরা জানান, নিহত কেরামত মোটা চালের ভাত খাবে এবং তার ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম মোহাম্মাদ আলী (২৪) চিকন চালের ভাত খাবে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ভোররাতে সেহেরি খাওয়ার সময় তর্ক বিতর্ক হয়। এর এক পর্যায়ে ঘরে থাকা ধারালো অস্ত্র (দা) দিয়ে পিছন থেকে কেরামত আলীকে গলায় ও বুকে কোপ দেয় মোহাম্মদ আলী। এরপর স্বজনরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সকালে মোহাম্মদ আলী থানায় হাজির হয়ে তার বড় ভাইকে হত্যার কথা স্বীকার করে। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন