হোম Uncategorized পারুলিয়ায় ইজিবাইক চালককে পিটিয়ে জখম

পারুলিয়ায় ইজিবাইক চালককে পিটিয়ে জখম

কর্তৃক Editor
০ মন্তব্য 304 ভিউজ

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটার পারুলিয়া বাসস্ট্যান্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটেদের হামলার শিকার হয়েছেন এক ইজিবাইক চালক। আহত চালক নাংলা গ্রামের খোরশেদ আলী গাজীর ছেলে মহিবুর রহমান (৩৩)। বর্তমান তিনি দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত মহিবুর রহমান জানান, বুধবার বেলা ১১ টার দিকে কুলিয়া থেকে যাত্রী নিয়ে সখিপুরে ফিরছিলেন তিনি। পারুলিয়া

বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি মোটর সাইকেলে মাঝ পারুলিয়ার বাশারাত আলীর ছেলে রাসেল আহম্মেদ, একই গ্রামের নুরুল হোসেনের ছেলে সাব্বির হোসেনসহ অজ্ঞত একজন বখাটে ওভারটেক করার সময় ইজিবাইক চালক সাইড দিতে দেরি করায় গোলযোগের সৃষ্টি হয়। একপর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে ইজিবাইক চালক মহিবুরের ওপর হামলা চালায়। পরে স্থানীয়দের সহায়তায় সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন