হোম অন্যান্যসারাদেশ পারুলিয়ায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বড় ভাইয়ের জমি দখলে নিল ছোট ভাই

দেবহাটা প্রতিনিধি :

দেবহাটার পারুলিয়াতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত ভাড়াটে লাঠিয়ালদের নিয়ে আবদার রহমান (৭৩) নামের এক বড় ভাইয়ের বসত ভিটার জমি জবরদখলের অভিযোগ উঠেছে আপন ছোটভাই মুনসুর গাজীর বিরুদ্ধে। মঙ্গলবার রাত ১২টার দিকে উত্তর পারুলিয়া পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আবদার রহমান ও জবর দখলকারী মুনসুর গাজী একে অপরের সহোদর ভাই। তারা উভয়েই উত্তর পারুলিয়া পূর্বপাড়ার বাসিন্দা এবং স্থানীয় মৃত জহিরউদ্দীন গাজীর ছেলে।

ভুক্তভোগী সত্তরোর্ধ বৃদ্ধ আবদার সরদার জানান, বাবার রেখে যাওয়া ২৫ শতক জমির বসতভিটা তিন অংশে ভাগাভাগি করে দীর্ঘদিন ধরে তিনিসহ অপর দুই ভাই সেকেন্দার আলী গাজী ও মুনসুর গাজীর পরিবার বসবাস করে আসছেন। মৃত্যুর আগে বাবার করে দেয়া বন্টন মোতাবেক বসতভিটার পশ্চিমে সেকেন্দারের পরিবার, মাঝখানে ভুক্তভোগী আবদারের পরিবার এবং পূর্বে জবরদখলকারী মুনসুরের পরিবারের বসবাস। তাদের বড়ভাই সেকেন্দারের মৃত্যুর পর ভাতিজা আলম হোসেন তাদের অংশের অর্থাৎ পশ্চিম দিক থেকে ১ শতক জমি পূর্ব দিকের বাসিন্দা মুনসুর গাজীর কাছে বিক্রি করেন।

সম্প্রতি মুনসুর গাজী তার ক্রয়কৃত ১শতক জমির সাথে সাথে মাঝখানে বসবাসরত তার মেঝ ভাই আবদারের অংশের আরও ১শতক জমি মিলিয়ে মোট দুই শতক জমি দখলে নেয়ার পায়তারা করে আসছিল। বিষয়টি বুঝতে পেরে আবদার রহমান বিজ্ঞ আদালতের শ্মরনাপন্ন হলে সোমবার ওই জমিতে ১৪৫ ধারা জারি করে আদালত। এতে ক্ষুদ্ধ হয়ে মঙ্গলবার রাত ১২টার দিকে ছোটভাই মুনসুর গাজী ও ভাতিজা ইমরান হোসেন শিমুল দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত ভাড়াটে লাঠিয়ালদের নিয়ে তার ক্রয়কৃত ১শতক জমির সাথে সাথে জোরপূর্বক আবদার রহমানের ১ শতক জমি দখল করে নেন। পরে জবরদখলকৃত জমিতে জোরপূর্বক স্থাপনা নির্মানকালে আবদার রহমানের অভিযোগ এবং আদালতের ১৪৫ ধারা জারির নির্দেশ মোতাবেক জবরদখলকারী মুনসুরের অবৈধ স্থাপনা নির্মানের কাজ বন্ধ করে দেয় দেবহাটা থানা পুলিশ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন