হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটা যুবক্রীড়া ক্লাবের উদ্যোগে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

পাটকেলঘাটা যুবক্রীড়া ক্লাবের উদ্যোগে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 132 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :
আর্থ-কর্মস্থান সৃষ্টি লক্ষে বেকার যুব-যুবতীদের গবাদী পশু পালনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়েছে। তালা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় পাটকেলঘাটা যুবক্রীড়া ক্লাবের আয়োজনে শনিবার(১৩ জুন) সকাল ১১টায় পাটকেলঘাটা যুব ক্রীড়া ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সনদপত্র বিতরণে ক্লাবের সভাপতি আবু হোসনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: রিপন হোসাইন’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সনদ পত্র বিতরণ করেন তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মাহফুজুর রহমান মধু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মশিউর আলম সুমন প্রমুখ। এই সময় ৩৫জন প্রশিক্ষনার্থী যুব-যুবতীদের মাঝে এ সনদ পত্র তুলে দেওয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন