হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটা কৃষকলীগের ওয়ার্ড কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি :

পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নে ৬নং যুগিপুকুরিয়া ওয়ার্ড কৃষকলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল আজ বিকাল ৪ টায় যুগিপুকুরিয়া সখিনার মোড় সংলগ্ন আওয়ামীলীগের নির্বাচনী অফিসে গঠিত হয়।

৬নং ওয়ার্ডের কৃষকলীগ সভাপতি মোঃ সোবহান সরদারের সভাপতিত্বে ও আশিকুর রহমানের সঞ্চালনায় কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষকলীগের সদস্য সচিব ইন্দ্রজিৎ সাধু, উপজেলা সদস্য শেখ তরিকুল ইসলাম, শেখ আঃ রহমান, সরুলিয়া ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম, কৃষকলীগ নেতা বিধান দাশ, খলিলুর রহমান, আবু সাঈদ, বাবলুর রহমান প্রমুখ।

সভায় উপস্থিত সদস্যগণের সমর্থনে মোঃ সোবহান সরদারকে পুনরায় সভাপতি ও নতুন নেতৃত্ব মোহাম্মদ হোসেনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন