হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক মুজিবর রহমান

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার পাটকেলঘাটার তৈলকুপি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার(৫সেপ্টেম্বর) বেলা ১১ টায় প্রধান শিক্ষক গৌর পদ সান্যালের সভাপতিত্বে সভায় সকল সদস্যের উপস্থিতিতে শিক্ষক সাংবাদিক মুজি্বর রহমানকে সভাপতি ও জি এম শহীদুল্লাহকে সহ সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন আব্দুল হামিদ ইউপি সদস্য, সাবিনা ইয়াসমিন শিক্ষক প্রতিনিধি, আলহাজ্ব আব্দুল কাদের দাতা সদস্য, বিল্লাল হোসেন ও নাজমা সুলতানা বিদ্যোৎসাহী সদস্য, এছাড়া অভিভাবক সদস্যরা হলেন মোঃ আমিনুল ইসলাম, মর্জিনা বেগম, শামসুন্নাহার। এসময়ে বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন