হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় জমিজায়গা সংক্রান্ত বিরোধের জেরে গ্রেফতার -১

নিজস্ব প্রতিনিধি :

পাটকেলঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে তাকে থানার মির্জাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যাক্তির নাম জামাল সরদার (৫৫)। সে মির্জাপুর গ্রামের মৃত এবাদ আলী সরদারের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি জমিজায়গা সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার গাউফ ফকিরের উপর হামলা চালায় একদল দূর্বিত্ত।

এঘটনায় ১৩ ফেব্রুয়ারি গাউসের স্ত্রী তহমিনা বেগম ৫ জনকে আসামী করে পাটকেলঘাটা থানায় একটি মামলা দ্বায়ের করেন। মামলা নং-৪। পুলিশ গতকাল রাতে ওই মামলার আসামী জামাল কে গ্রেফতার করে।

পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকালে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার অন‌্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলেছে ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন