হোম অন্যান্যসারাদেশ পাটকেলঘাটায় ওয়ারেন্টভূক্ত ৪ আসামী গ্রেফতার

 

নিজস্ব প্রতিনিধি :

পাটকেলঘাটায় ওয়ারেন্ট ভূক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা থানার সরুলিয়া এলাকার আনোয়ার গাজীর ছেলে মোঃ লিটন গাজী(৩২) , নগরঘাটার দেবাশিষ পালের ছেলে পলাশ কুমার পাল(৩৪), একই এলাকার খগেন পালের ছেলে দেবাশীষ পাল(৫৪), ও বাইগুনি এলাকার মৃত সরফোজ মোড়লের ছেলে মোঃ মমিনুল ইসলাম ওরফে মনা(৫৬)।

পাটকেলঘাটা থানার ডিউটি অফিসার মোঃ লিটন মল্লিক জানান, গ্রেফতারকৃত আসামীরদের বিরুদ্ধে আদালতের বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা ছিল। মঙ্গলবার সকালে আসামীদের জেল হাজতে পাঠনো হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন