হোম অন্যান্যসারাদেশ পাকুন্দিয়ায় সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার ঘটনায় ১৬ আসামি গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সংখ্যালঘু পরিবারের জমি দখল ও হামলার ঘটনায় ১৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার মঠখোলা এলাকা থেকে থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চরখামা গ্রামের সজিব, দিদার, মামুন পাঠান, এনায়েত উল্লাহ, হারুন, সিদ্দিক হোসেন, আসাদ, পক্ষি, রাজু, ইসাক, সোহাগ, বিল্লাল হোসেন, বাদল, রায়হান, আসাদ মিয়া ও মুক্তার হোসেন। গত ৩ এপ্রিল উপজেলার তালদর্শী গ্রামের একটি সংখ্যালঘু পরিবারের জমি দখল করে প্রভাবশালীরা। বাধা দিতে গেলে ওই পরিবারের তিন নারীকে মারধর করে আহত করা হয়। পরে দখল করা জমির চারপাশে তারকাটার বেড়া নির্মাণ করে দখলদাররা। যার ফলে সংখ্যালঘু পরিবারসহ বেশ কয়েকটি মুসলিম পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসনের লোকজন গিয়ে কাটাতারের বেড়া খুলে দেয়।
এ ঘটনায় অশোক কুমার দে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মোঃ সারোয়ার জাহান বলেন, তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন