হোম আন্তর্জাতিক ‘পাকিস্তানকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র টয়লেট পেপারের মতো ছুড়েছে’

‘পাকিস্তানকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র টয়লেট পেপারের মতো ছুড়েছে’

কর্তৃক Editor
০ মন্তব্য 32 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
আমেরিকা-পাকিস্তানের সম্পর্ক নিয়ে সে দেশের সংসদ দাঁড়িয়েই এবার বিস্ফোরক স্বীকারোক্তি দিলেন প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। যুক্তরাষ্ট্র-পাকিস্তান অতীতের সম্পর্ক নিয়ে বিস্ফোরক এই স্বীকারোক্তি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খবর এনডিটিভির।

খাজা আসিফ অভিযোগ করেছেন যে, কৌশলগত স্বার্থের জন্য ওয়াশিংটন দক্ষিণপূর্বাঞ্চলীয় এশিয়ান এই রাষ্ট্রকে শোষণ করেছে এরপর তাদের লক্ষ্য পূরণ হলে টয়লেট পেপারের মতো ছুড়ে ফেলেছে।

পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে পাক মন্ত্রী স্বীকার করেন যে পাকিস্তান প্রায়শই তার সন্ত্রাসবাদের ইতিহাস অস্বীকার করে। তিনি একে ‘অতীতে স্বৈরশাসকদের’ সংঘটিত ভুল বলে উল্লেখ করেছেন।

এ ছাড়া আফগানিস্তানের সঙ্গে দুইবার যুদ্ধে জড়ানোকে ইসলামাবাদের ভুল ছিলে বলে জানান খাজা আসিফ। তিনি বলেন, পাকিস্তানে আজকের সন্ত্রাসবাদ অতীতের ভুলের পরিণতি।

আসিফ বলেন, ১৯৯৯ সালের পর, বিশেষ করে ১১ সেপ্টেম্বর ২০০১ সালের হামলার পর, যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনর্মিলনের মূল্য ভয়াবহ ছিল। এনিয়ে তিনি দেশটির প্রয়াত সামরিক শাসক জিয়া-উল-হক এবং পারভেজ মোশারফের বিরুদ্ধে অভিযোগ করেন।

খাজা আসিফ বলেন, তারা পাকিস্তানকে বহির্বিশ্বের যুদ্ধে জড়িয়ে ফেলেছিলেন, যার ফলে মিত্ররা দেশের কাছ থেকে সরে যাওয়ার অনেক পরেও তার প্রভাব রয়ে যায়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন