স্টাফ রিপোর্টার :
আমি চিরতরে দূরে চলে যাবো, তবু আমারে দেব না ভুলিতে,শিরোনামে পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ এর আয়োজনে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক তাপস মজুমদার এর সঞ্চালনায় জাতীয় কবি জাজী নজরুল ইসলাম এর ১২৩ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে গতকাল ২৭ মে কেশবপুর পাঁজিয়া কার্যালয়ে।
আলোচনা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথির আলোচনা করেন নাট্যকার ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ চক্রবর্তী, প্রধান শিক্ষক প্রভাত কুণ্ডু, প্রধান শিক্ষক আব্দুল হামিদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক কবি তাপস দে সংগঠনের সহ সভাপতি সমীর দাস, শিক্ষক তাপস বিশ্বাস, আলী আব্বাস, আব্দুল জলিল, মহিউদ্দীন আহম্মেদ, প্রনব মন্ডল মানব প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী সত্যজিৎ চক্রবর্তী, ছড়াকার ও কবি দীপক বসু, সুব্রত বসু, মিহির বসু, শিশুশিল্পী নুপুর নন্দিতা, সঙ্গীত পরিবেশন করেন শিল্পী উজ্জ্বল ব্যানার্জী প্রমুখ।
