আন্তর্জাতিক ডেস্ক :
অবশেষে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ৮৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে ফিরিয়ে আনা হচ্ছে। আগামী সোমবার (২৯ আগস্ট) সকালে এই ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে।
১৮ আগস্ট বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে বহু বাংলাদেশি মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।
গভীর সমুদ্রে নিখোঁজ হয়ে যাওয়া এরকম ১১৪ জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করে ভারতীয় কোস্টগার্ড এবং মৎস্যজীবীরা।
এদের মধ্যেই ৮৮ জনকে প্রথম দফায় ফিরিয়ে আনা হচ্ছে বলে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুর জেলার বিভিন্ন সেল্টার হোমে এই মুহূর্তে রয়েছেন ১১৪ জন বাংলাদেশি মৎস্যজীবী।
