হোম অন্যান্যসারাদেশ পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মনিরামপুরে আ’লীগের আনন্দ শোভাযাত্রা

রিপন হোসেন সাজু, মনিরামপুর (যশোর) :

পদ্মা সেতু শুভ উদ্বোধন উপলক্ষে মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আনন্দঘন পরিবেশে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুরাদুজ্জামান মুরাদের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরুল, যুবলীগের আহবায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, খানপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি গাজী মোহাম্মদ আলী, আওয়ামীলীগ নেতা অজিত কুমার ঘোষ, আব্দুল মমিন, অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য, জেলা পরিষদের সাবেক সদস্য গৌতম চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, শেখ চন্দ্র রায়, সিরাজুল ইসলাম, আব্দুল আলীম জিন্নাহ, হাফিজ উদ্দীন, সামছুল হক মন্টু, আলমগীর কবীর লিটন, প্রকৌশলী আলমগীর হোসেন প্রমূখ।

আলোচনা সভা শেষে পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান ও প্রতিমন্ত্রীর পুত্র যুবলীগ নেতা সুপ্রিয় ভট্টাচার্য্য শুভর নেতৃত্বে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা র‌্যালী পৌর শহরের মেইন সড়কে প্রদর্শন করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন