হোম অন্যান্যসারাদেশ পদ্মা সেতু উদ্বোধনে কলারোয়ায় থানা পুলিশের বর্ণাঢ্য র‌্যালী ও মিষ্টি বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরনীয় করে তুলতে কলারোয়া থানা পুলিশের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালি ও মিষ্টি বিতরণ করা হয়েছে। ‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু’- এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (২৫ জুন) উদ্বোধনী অনুষ্ঠান শেষে থানা চত্বর থেকে উৎসবমূখর পরিবেশে বের হওয়া বর্নাঢ্য র‌্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসির উদ্দীন মৃধার নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা রবিউল হাসান, থানার সেকেন্ড অফিসার জসিম উদ্দীন, এসআই রঞ্জন কুমার মালে, এসআই আশিক হোসেন, এসআই মাসুদ রানা, এএসআই আনোয়ার হোসেন, এএসআই সেলিম রেজা, এএসআই নাসির, যুবলীগ নেতা মাসুমুজ্জামান মাসুম সহ থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

র‌্যালি শেষে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি আরো বলেন পদ্মা সেতু আমাদের অহংকার, আমাদের গর্ব। আমাদের এই গর্বকে পাথেয় করে আগামীদিনে সরকারের সকল উন্নয়নে স্ব-স্ব অবস্থানে থেকে সকলকে এগিয়ে আসার আহবান জানান। সব শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে একে অপরের সাথে আনন্দ ভাগ করে নেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন