শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :
শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করেন আগামী তিন মাসের জন্য । ৭ মার্চ রাতে ০৯ উপজেলা শ্রমিক লীগের উপজেলা কার্যালয়ে এই তালিকা প্রকাশ করা হয় ।
শ্যামনগর উপজেলা শ্রমিক লীগের সভাপতি এস এম কামরুল হায়দার নান্টু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী উপস্থিত থেকে আল মামুন কে আহ্বায়ক মাসুম বিল্লাহ কে যুগ্ন আহ্বায়ক ও মোঃ অয়েজ কুরুনী মিন্টু কে সদস্য সচিব সহ ১৬ সদস্য বিশিষ্ট কমিটির নাম প্রকাশ করেন তাদের কে ভালো কাজ করার নির্দেশ দেন ।
