হোম জাতীয় পদত্যাগের আবেদন করলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

পদত্যাগের আবেদন করলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব

কর্তৃক Editor
০ মন্তব্য 7 ভিউজ

নিউজ ডেস্ক:
চাকরি থেকে পদত্যাগের আবেদন করেছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগের আবেদন করেন তিনি।

এর আগে, ২০২৪ সালের অক্টোবরে দুই বছরের জন্য চুক্তিতে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব করা হয় সিরাজ উদ্দিনকে। পদত্যাগের আবেদনে অবশিষ্ট মেয়াদে চাকরি করতে অপারগতার কথা উল্লেখ করেছেন সিরাজ উদ্দিন।

গত ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে। তবে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণার পর শনিবার মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে থাকা শেখ আবদুর রশিদের চুক্তি বাতিলের প্রজ্ঞাপন হয়।

এ বিষয়ে আবদুর রশিদ বলেন, তিনি আগেই পদত্যাগ করেছিলেন। কিন্তু নির্বাচনের কারণে তা গৃহীত হয়নি। এখন আদেশ হলো।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন