এম জুবায়ের মাহমুদ, শ্যামনগর (সাতক্ষীরা) :
বাংলাদেশের সর্ব দক্ষিনে সাতক্ষীরা জেলা সুন্দরবনের কোল ঘেঁষে এবং বাংলাদেশের সর্ব বৃহত্তম উপজেলা শ্যামনগর, আর এই উপজেলার মধ্যস্থলে আটুলিয়া ইউনিয়নে অবস্থিত বহুমুখী নওয়াবেঁকী বাজার। এখানে পার্শ্ববর্তী উপজেলা কয়রা ও আশাশুনি থেক নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য মানুষ ছুটে আসে। কিন্তু বেশ কিছুদিন যাবৎ মানুষের আসার তেমন ভিড় দেখা যাচ্ছে না। তার একটাই কারণ পার্শ্ববর্তী অন্য বাজারে থেকে বেশী খাজনা দিতে হয়। নওয়াবেঁকী বাজারে, তাতে করে নওবেঁকী বাজারের ব্যবসায়ীরা ও যেমন পিছিয়ে পড়ছে তেমন দুর্নাম হচ্ছে ঐতিহাসিক এই বাজারের নামে বলে জানান স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা ।
এ নিয়ে ১৬ ডিসেম্বর দুপুর ০১:৩০ মিনিটে নওয়াবেঁকী মাছ কাটার চাঁদনীতে বাজারের ব্যবসায়ীরা একত্রিত হয়ে প্রতিবাদ সমাবেশ করেছে। এখানে উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি ও১০ নং আটুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু, বাজার কমিটির সেক্রেটারি সৈয়দ কামাল উদ্দিন ,বাজার কমিটির সদস্য জি এম হাবিবুল্লাহ, আটুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম , শ্যামনগর উপজেলার আওয়ামী লীগের সদস্য এমএম মারুফ বিল্লাহ, ও নওয়াবেঁকী বাজারের ব্যাবসায়ী মোঃ নূর ইসলাম , আলহাজ্ব জনাব আলী গাজী, রাজ্জাক ফকির, আলহাজ্ব এসকেন্দের ,মোঃ মফিদুল,নুর মোহাম্মদ, মোঃ জালাল, আলহাজ্ব হাবিবুর রহমান প্রমূখ।
এসময় বক্তারা বলেন যতক্ষণ পর্যন্ত সীমাবদ্ধ ভাবে খাজনা আদায় না করবে কোন ইজারাদার দের কোন রকম খাজনা দেওয়া হবে না, এবং এসময় চেয়ারমান আবুসালেহ বাবু, মুঠোফোনে শ্যামনগর উপজেলা এসিল্যান্ড মোহাম্মদ শহীদুল্লাহ কে জানান তিনি বলেন বাজার ব্যবসায়ীরা মিলে একটা দরখাস্ত জমা দেন আমরা প্রশাসনিকভাবে দেখব বিষয়টা । নওয়াবেকী বাজারের ব্যবসায়ীদের দাবি সীমাবদ্ধ খাজনা আদায় করা হোক সীমাবদ্ধ খাজনা আদায় করলে আমাদের কোনো অভিযোগ নেই যাতে সীমাবদ্ধ ভাবে খাজনা আদায় করে। সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর দেওয়ারও জোর দাবি করেছেন নওয়াবেঁকী বাজার এর সকল ব্যবসায়ীরা
