হোম অন্যান্যসারাদেশ নড়াইল পৌরসভায় বিদ্রোহী মেয়র প্রার্থী আলমগীর হোসেন নির্বাচন সরে দাড়ালেন
নড়াইল অফিস :
মাশরাফির কথায় ও আওয়ামীলীগকে ভালোবেসে নড়াইল পৌরসভার নির্বাচন থেকে বিদ্রোহী মেয়র প্রার্থী সরদার আলমগীর হোসেন সরে গেলেন।
সোমবার বেলা ১১টায় জেলা নিজ কার্যালয় বাস মিনিবাস মালিক সমিতির অফিসে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। একই সাথে তিনি আওয়ামীলীগ দলীয় মেয়র প্রার্থী আঞ্জুমান আরাকে সমর্থন করেন। আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে দলের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, আওযামীলীগের কেন্দ্রীয় নেতা সৌমেন বোস, জেলা আওয়ামীগের নেতা বাবুল সাহা, জেলা মৎস্যজীবিলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোস্ত, জেলা যুব মহিলালীগের নেত্রী সঞ্চিতা হক রিক্তা,যুগলীগ নেতা সালাউদ্দিন নান্না,জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিম,ছাত্রলীগের সাবেক সভাপতি নিলয় রায় বাধন সহ আওয়মীলীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।
s
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন