হোম অন্যান্যসারাদেশ নড়াইল জেলা পুলিশের আয়োজনে মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

নড়াইল অফিস :

নড়াইল পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়। ৪ অক্টোবর সোমবার বিকেলে উক্ত কিট প্যারেডের সালামী গ্রহণ এবং কিট পরিদর্শন করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

সালামী গ্রহণ এবং পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য দেন এবং সকল পুলিশ সদস্যদের যথা নিয়মে ইউনিফর্ম পরিধান, নিয়ম অনুযায়ী সরকারি মালামাল গ্রহণ ও সরকারি মালামাল যত্নের সহিত ব্যবহারের জন্য নির্দেশ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার(হেডকোয়াটার্স) এস. এম. কামরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার, সকল থানার অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখার কর্মকর্তাগণ ও রিজার্ভ ইন্সপেক্টর(আরআই), নড়াইলসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন