হোম অন্যান্যসারাদেশ নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ২

নড়াইল অফিস :

নড়াইলের লোহাগড়া লক্ষীপাশা- মহজন সড়কের খলিশাখালি এলাকায় মাটিবাহী টলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ জানুয়ারি) রাতে এই এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইলিয়াস শেখ (৪৭) তিনি লক্ষীপাশা গ্রামের দবির শেখের ছেলে। আহতরা হলেন লক্ষীপাশা গ্রামের মন্টু মন্ডলের ছেলে সুজন মন্ডল (৩২) এবং চর-করফা গ্রামের লিয়াকত ভূঁইয়ার ছেলে হাসিব ভূঁইয়া (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে,সোমবার রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা মহজন মহাসড়কে একটি মাটিবাহী টলি ও মটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয় । এতে মটরসাইকেলে থাকা ৩ জন গুরুতর আহত হয় ।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে আসেন, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এসময় ইলিয়াস শেখ কে খুলনা নেয়ার পথে রাত সাড়ে ৩ টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় ঘাতক টলিটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন