হোম অন্যান্যসারাদেশ নড়াইলে সাপ্রদায়িকতার বিরুদ্ধে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সমাবেশ, বিক্ষোভ মিছিল

নড়াইলে সাপ্রদায়িকতার বিরুদ্ধে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সমাবেশ, বিক্ষোভ মিছিল

কর্তৃক Editor
০ মন্তব্য 184 ভিউজ

নড়াইল অফিস :

নড়াইলে জঙ্গিবাদ, মৌলবাদ ও সা¤প্রদায়িকতার বিরুদ্ধে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সমাবেশ, বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নড়াইল জেলা শাখা আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইউসুফ, সাধারণ সম্পাদক ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইসমত আরা, সহ-সভানেত্রী গুলশানারা বেগম, মহিলা নেত্রী আন্জুমান আরা,জেলা পরিষদের সদস্য নাজমিন সুলতানা রোজী, যুব মহিলা লীগের আহŸায়ক পলি রহমান প্রমুখ। বক্তব্যে নেত্রীরা বলেন বর্তমান সরকারের বিপক্ষে একটি পক্ষ ষড়যন্ত্র করছে তাদের এই হীন মানসিকতার বিপক্ষে আজকে আমাদের এ বিক্ষোভ সমাবেশ। যত বাধাই আসুক বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন হবে, কোনো অপশক্তি রুখতে পারবে না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন