হোম জাতীয় নড়াইলে শিক্ষক লাঞ্ছনা: আরও এক আসামি গ্রেফতার, ফাঁড়ি ইনচার্জ প্রত্যাহার

মোস্তফা কামাল, নড়াইল :

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ্যকে হেনস্থা করার মামলার গুরুত্বপূর্ন আসামি নুরুন্নবীকে গ্রেফতার করেছে পুলিশ। এ মামলায় এখন পর্যন্ত মোট পাঁচজন গ্রেফতার হয়েছে।

গ্রেফতার নুরুন্নবী সদর উপজেলার গোবরা কারিগর পাড়ার ফয়েজ চৌকিদারের ছেলে। সে পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে যশোরের মনিহার সিনেমা হল এলাকা থেকে পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মাহামুদুর রহমান।

সোমবার (৪ জুলাই) সকালে তাকে আদালতে তোলা হবে বলেও জানান মামলার তদন্তকারী কর্মকর্তা মাহামুদুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে মির্জাপুর ডিগ্রী কলেজের শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরানোয় অন্যতম ভূমিকা পালন করেছিল নুরুন্নবী। মামলা হওয়ার পর থেকে সে পলাতক ছিল।

এর আগে রোববার (৩ জুলাই) এ মামলায় গ্রেপ্তার চার আসামি রহমতুল্লা বিশ্বাস রনি, শাওন খান, মনিরুল ইসলাম এবং সৈয়দ রিমনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে সদর উপজেলার মির্জাপুর ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও এই মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) শেখ মোহাম্মদ মুরসালিনকে আজ সকালে প্রত্যাহার করে নড়াইল পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন