হোম ফিচার নড়াইলে শিক্ষক লাঞ্ছনা, অবশেষে খুলেছে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজ, অধ্যক্ষ স্বপন কুমার আসেননি

নড়াইল অফিস :

অবশেষে দীর্ঘ এক মাসের ও বেশি সময় পরে আজ খুলেছে মির্জাপুর ইউনাইটেড ডিগ্রী কলেজ। তবে লাঞ্ছিত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস কলেজে আসেননি। রবিবার(২৪জুলাই)নড়াইলের প্রশাসন শিক্ষক ও কর্মচারীদের সাথে বৈঠক করে কলেজ খোলার সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে কয়েকদফা কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েও সাম্প্রতি দিঘলিয়ার সহিংসতার পরে তা পিছিয়েছে স্থানীয় প্রশাসন।

মির্জাপুর ডিগ্রী কলেজে কেবলমাত্র এইচ এসসি পরীক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। ১০৩ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫/৪০ জন শিক্ষার্থী এসেছেন,তাদেরকেই ফোন করে কিম্বা শিক্ষকরা যোগাযোগ করে কলেজে এনেছেন। কলেজে আসতে পেরে খুশী শিক্ষক ও শিক্ষার্থীরা । সামনে পরিক্ষা কলেজ যাতে আর বন্ধ না হয় শিক্ষক, শিক্ষার্থীরা সেই আশা করছেন। হৃদয়ে ক্ষত থাকলেও ঘটে যাওয়া ঘটনাকে মনে করে কষ্ট আর বাড়াতে চাইনা।

কলেজে ম্যানেজিং কমিটির সদস্য সহ অধিকাংশ শিক্ষক এসেছেন ,কেবল আসেননি লাঞ্ছিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্বপন কুমার বিশ্বাস। ম্যানিজিং কমিটির সদস্যরা আশা করছেন তাকে ফুলের মালা দিয়েই অচিরেই আনা হবে নিজ ক্যাম্পাসে।

গত ১৮ জুন মির্জাপুর কলেজের রাহুল দেব নামের একাদশ শ্রেনীর এক ছাত্রের নুপুর দেব কে সমর্থন করে ফেসবুকে পোষ্ট দেয়ায় রনক্ষেত্র তৈরী হয়। শিক্ষকদের ৩টি মোটর সাইকেল পোড়ানো হয়। অভিযুক্ত ছাত্র সহ ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে পুলিশ হেফাজতে নিয়ে আসে।

ঘটনার পরদিন থেকেই কলেজ অনিদৃষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করে প্রশাসন। ১৭০/১৮০ অজ্ঞাত জনের নামে মামলা করে পুলিশ।অভিযুক্ত ৯ জনকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকেই নিজেকে আতœগোপনে রেখেছেন অধ্যক্ষ শ্বপন কুমার। সোমবার কলেজ খুললে ও তার উপস্থিত থাকা নিয়ে নিশ্চিত করতে পারেনি কেউ। এদিকে অজ্ঞাত নামা ১৭০/১৮০ জনের নামে মামলা হওয়ায় অনেক ছাত্র কলেজে আসতে ভয় পাচ্ছে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন,কলেজের কোন ছাত্রকে আটক করা হবেনা না । তারা নির্ভয়ে কলেজে আসতে পারে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন