হোম অন্যান্যসারাদেশ নড়াইলে শান্তিপূর্ণ ভাবে ইউপি নির্বাচন করার লক্ষ্যে মতবিনিময় সভা

নড়াইল অফিস :

নড়াইলে শান্তিপূর্ণ ভাবে ইউপি নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে পুলিশ লাইন্স-এ অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নড়াইল সদর থানার ওসি শওকত কবির, ওসি (ডিবি) সুকান্ত কুমার সাহা, নড়াইল সদর উপজেলার ১৩ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থীবৃন্দ। এ সময় প্রার্থীগন তাদের অসুবিধা কথা পুলিশ সুপার প্রবীর কুমার রায়কে জানান।

পুলিশ সুপার চেয়ারম্যান পদপ্রার্থীদের উদ্যেশ্যে বলেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে আচারন বিধি মেনে আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদের কাজ করতে বলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন