হোম অন্যান্যসারাদেশ নড়াইলে রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের ঈদ শুভেচ্ছা উপহার দিলেন প্রবাসী

নড়াইল অফিস :

করোনায় কাজ করা রেডক্রিসেন্ট সোসাইটির ৩০ জন স্বেচ্ছোসেবকে ঈদের শুভেচ্ছা উপহার দিলেন আমেরিকা প্রবাসী নিয়াজ মাহমুদ খান ভিকু। সোমবার (১৯ জুলাই) রাতে রেডক্রিসেন্ট নড়াইল জেলা ইউনিট কার্যালয়ে এই উপহার প্রদান করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। জেলা রেক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক কাজী ঈসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা রেক্রিসেন্ট এর ভাইস প্রেসিডেন্ট এড.রওশন আরা কবীর, সদস্য এড.সঞ্জীব বসু ,প্রবাসীর ভাই নিয়াজ মাহফুজ ।

করোনার ২য় ঢেউ শুরু হবার পর থেকে যুব রেডক্রিসেন্ট ইউনিটের প্রায় ৫০ সদস্য জেলাব্যাপী কাজ করছে। করোনা আক্রান্ত বাড়িতে অক্সিজেন সরবরাহ, নিয়মিত নিন্মবিত্তদের খাবার প্রদান সহ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় এইসব স্বেচ্ছাসেবক কাজ করে আসছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন