হোম অন্যান্যসারাদেশ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা গফফার মোল্যার ইন্তেকাল

নড়াইল অফিস:

নড়াইল শহরের মহিষখোলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার মোল্যা ১০ অক্টোবর মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সুত্রে জানা যায়,গত দুই বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীর অবস্থায় ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মৃত্যুবরণকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার মোল্যার বড় ছেলে মাছুম জানান ,আজ বাদ জোহর নড়াইল কেন্দ্রীয় ইদগাহে তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযা শেষে তাঁকে আলাদাতপুর পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জানান,মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার মোল্যাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন