হোম অন্যান্যসারাদেশ নড়াইলে বিশ্ব তামাকমুক্ত দিবস ও তামাক বিরোধী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

নড়াইল অফিস :

নড়াইলে বিশ্ব তামাকমুক্ত দিবস ও তামাক বিরোধী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । ৩১ মে মঙ্গলবার জেলা প্রশাসন, নড়াইল এর আয়োজনে দিবসটি পালন উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও তামাক বিরোধী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও তামাক বিরোধী প্রশিক্ষন অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান ।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জুবায়ের হোসেন চৌধূরী এর সভাপতিত্বে,আরো উপস্থিত ছিলেন নড়াইল সদর হাসপাতালে উপ-পরিচালক মুন্সি আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম,সরকারি কর্মকর্তা,এনজিও প্রতিনিধি, ব্যাবসায়ি,সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন