হোম অন্যান্যসারাদেশ নড়াইলে পুলিশিংডে উপলক্ষে র‌্যালি ও আলোাচনা সভা অনুষ্ঠিত

নড়াইল অফিস :

‘কমউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র,শান্তি শৃঙ্খলা সর্বত্র“ এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে পুলিশিংডে উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর শনিবার সকালে নড়াইল জেলা পুলিশ ও নড়াইল কমউনিটি পুলিশিং ফোরামের যৌথ উদ্যোগে কমউনিটি পুলিশিংডে পালন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি সকাল ১০টায় নড়াইাল সদর থানা থেকে বের হয়ে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান, পুলিশ সুপার সাদিরা খাতুন,নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান এড,সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, পৌর মেয়র আন্জুমান আরা,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম ,মো: দোলন মিয়া ছাড়াও কমিউনিটি পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন, সরকারি দপ্তরের কর্মকর্তা,সেচ্ছাসেবী সংগঠনসহ নানা শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেন। র‌্যালি শেষে পরে একাডেমী হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কমিউনিটি পুলিশিং ডে’র আলোচনায় বক্তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রা সমুন্নত রাখতে মাদক, সন্ত্রাসসহ সামাজিক নানা অপরাধ নিয়ন্ত্রনে আনইশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সব শ্রেনীপেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবানা জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন