হোম অন্যান্যসারাদেশ নড়াইলে পাচারের শিকার ভিকটিম কে নগদ অর্থ সহায়তা প্রদান

নড়াইল অফিস :

নড়াইলের লোহাগড়া উপজেলা থেকে পাচারের শিকার নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছেন লোহাগড়া উপজেলা প্রশাসন।

এ উপলক্ষে ৬ সেপ্টেমবর সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন ভিকটিমের হাতে চেক তুলে দেন। এই সময় উপস্থিত ছিলেন মানব উদ্ধার ও স্বাস্ত্য সুরক্ষা কার্যক্রম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পনিকল্পনা কর্মকর্তা ডাঃ শরীফ সাহাবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার, পিআইও মো ইসরাফিল হোসেন, জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো আকতার হোসেন,লাহুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মো দাউদ হোসেন, মল্লিকপুর ইউনিয়নের চেয়ারম্যান সিকদার মোস্তফা কামাল, সংগঠনের কেন্দ্রীয় সদস্য সৈয়দ আলী আহসান সৈকত, সৈয়দ রিয়াজ হোসেন প্রমুখ। এছাড়া ভিকটিম পরিবারের অভিবাবক মো আব্দুর রউফ, সোহরাব সরদার,শ্রীবাস কুমার বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য লোহাগড়া উপজেলা থেকে পাচারের শিকার নারীদের কে আমি মানব উদ্ধার স্বাস্হ সুরক্ষা কার্যক্রম এর পক্ষ থেকে উদ্ধার করে পপরিবারের কাছে হস্তান্তর করতে চেষ্টা করে যাচ্ছি। তাদের সমস্যার বিষয়টি বিবেচনা করে তাদের পরিবার কে সহায়তা দিতে লোহাগড়া উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীনের কাছে লিখিত আবেদন করা হয়েছিল। তারই পরিপেক্ষতে আজ তাদেরকে নগদ তিন হাজার টাকার চেক দিয়ে সহায়তা দেওয়া হল। আর্থিক সহয়তা পেয়েছেন বিথি আকতার, সাফিয়া বেগম, রেশমা,মিতা আকতার, মেঘনা, সাগরিকা, রাবেয়া এবং রিপা আক্তার। এরা সবাই লোহাগড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। এদের প্রত্যেককে ৩ হাজার টাকার চেদেয়া হয়।

পাচারের শিকার থেকে উদ্ধার করা পরিবার গুলো এই মানবিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন