নড়াইল অফিস :
নড়াইলে নৌকার সমর্থনে নির্বাচন থেকে সরে দড়ানো বিদ্রোহী প্রার্থীর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলমের আয়োজনে শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একইস্থানে এসে শেষ হয়।
এসময় বক্তব্য দেন, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামাল মোস্ত, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সৌমেন চন্দ্র বসু, জেলা মৎস্যজিবী লীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরদার আলমগীর হোসেন আলম নড়াইল পৌরসভার নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহন করলেও গত ২৫ জানুয়ারি সরদার আলমগীর হোসেন আলম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওয়াডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সম্মানে ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার নৌকা প্রতিকের সমর্থনে নির্বাচন থেকে সরে দাড়ান এবং আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী আঞ্জুমান আরাকে সমর্থন করেন। এসময় তিনি আওয়ামীলীগ মনোনিত প্রার্থীকে নৌকা প্রতিকে ভোট দেওয়ার জন্য তার সমর্থকদের আহ্বান জানান।
s
