হোম জাতীয় নড়াইলে ট্রলার ডুবিতে পুলিশ সদস্য সহ দুইজন নিখোজ

নড়াইলে ট্রলার ডুবিতে পুলিশ সদস্য সহ দুইজন নিখোজ

কর্তৃক
০ মন্তব্য 172 ভিউজ

নড়াইল অফিস:
নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা মধুমতি নদীতে ট্রলার ডুবিতে পুলিশ সদস্য সহ দুইজন নিখোজ হয়েছে । ২৮আগস্ট সন্ধা সাড়ে ৭ টার দিকে একটি ট্রলার যোগে একজন পুলিশ সদস্য মুসা আলী তার পরিবারের ৬জন সদস্য নিয়ে ঘুরার উদ্যেশ্যে কালনা মধুমতি নদীতে গেলে এ দুঘটনা ঘটনা ঘটে । জানাগেছে উপজেলার চাচই গ্রামের মুসা আলী পুলিশে চাকুরি করে, বাড়িতে ছুটিতে এসে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে গিয়েছিল।

কালনা মধুমতি নদীতে ট্রলার যোগে ঘুরে ফিরার পথে ট্রলারের উঞ্জিন নষ্ট হয়ে গেলে পানির শ্রোতে ট্রলার নিমানাধিন ব্রিজের পিলারে গিয়ে আঘাত লাগলে পুলিশ সদস্য মুসা আলীর কোলে থাকা শিশু ছেলেকে নিয়ে পনিতে ছিটকে পড়ে নিখোজ হয় । বাকি চারজন কে অন্যান্য ট্রলার গিয়ে উদ্ধার করতে পারলেও পুলিশ সদস্য মুসা আলী ও তার শিশু পুত্রকে খুজে পাওয়া যায়নি । ঘটনার সংবাদ শুনে লোহাগড়ার ফায়ার সাভিসের একটি দল গিয়েছিল কিন্তু তাদের সাথে ডুবোরি ছিলোনা । তারা জানায় খুলনা থেকে ডুবোরি আসবে ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন