হোম অন্যান্যসারাদেশ নড়াইলে জুয়ার আসর থেকে মাদকসহ গ্রেফতার ৪

নড়াইল অফিস :

নড়াইলে জুয়ার আসর থেকে ইয়াবা, গাঁজা, নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৪জন কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

রোববার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বুড়িখালী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের মতিয়ার রহমানের ছেলে ও পোলট্রি খামারি মো. সোহেল রানা রনি (৪০), সদরের বুড়িখালী গ্রামের মৃত আজহার মোল্যার ছেলে পরিবহন চালক আলমগীর মোল্যা (৩৬), মৃত আক্কাস শেখের ছেলে ঠিকাদার আমিনুর শেখ (৪২) এবং ওই গ্রামের মৃত মহিয়ার ভূইয়ার ছেলে ঠিকাদার হুমায়ুন কবির (৩৬)।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপর সংবাদের ভিত্তিতে সদরের বুড়িখালী গ্রামের নারগিস বেগমের রান্নাঘর থেকে মাদক সেবনরত অবস্থায় জুয়ার আসর চলাকালীন চার জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ৩০ হাজার ২০০ টাকা, ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা, ২ সেট তাস ও ১টি মোবাইল জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদক ও জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাঁদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন