হোম অন্যান্যসারাদেশ নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নড়াইল অফিস :

“গতিসীমা মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ২৫ অক্টোবর সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ নড়াইল ও যশোহরের আয়োজনে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনাসভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান,সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক স্বরতী শীল, বিআরটিএর সহকারি পরিচালক এসএম মাহফুজুর রহমান ,নিরাপদ সড়ক ও রেলপথ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম,নড়াইল জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল, শ্রমিকনেতা সাদেক আহম্মেদ খানসহ আরো অনেকে আলোচনায় অংশ নেন।

এ সময় বক্তরা আশা করেন, যার যার জায়গা থেকে সড়ক দুর্ঘটনা রোধে কাজ করলে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দেশের সড়কগুলোকে নিরাপদ হিসেবে গড়ে তুলে সড়ক দুর্ঘটনা কাঙ্খিত পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হব।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন