হোম অন্যান্যসারাদেশ নড়াইলে গ্রামীন জনপদের শান্তি সুরক্ষা ও আর্ত সামাজিক উন্নয়নে ডি ডি পি সদস্যদের অস্ত্র বিহিন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

নড়াইল অফিস :

নড়াইলে গ্রামীন জনপদের শান্তি সুরক্ষা ও আর্ত সামাজিক উন্নয়নে ডি ডি পি সদস্যদের ১০ দিনব্যাপি অস্ত্র বিহিন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ৭ অক্টোবর বৃহসপতিবার বিকেলে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নে ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়।

ভিডিপি সদস্যদের দক্ষতা উন্নয়নে গৃহিত কার্যক্রমের আলোকে এ পর্বে মোট ৬৪জন নারী ও পুরুষ ভি ডি পি সদস্যকে এ প্রশিক্ষণের আওতায় আনা হয়। এ প্রশিক্ষণে মাদক, সন্ত্রাসসহ স্থানীয় বিভিন্ন অপরাধ দমনে প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখাসহ বসত বাড়ির আঙ্গিনায় সবজি চাষ, গবাদি পশু পালন, ক্ষুদ্র ব্যবসা, হাঁস মুগরি খামার ব্যবস্থাপনা, নানা দূর্যোগে জনসাধারণকে সহায়তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

বৃহস্পতিবার সমাপনি এই আয়োজনে প্রশিক্ষন সমন্বয়ক উপজেলা কম্পানী কমান্ডার মোঃ তরিকুল ইসলামের সঞ্চালনায় সদর উপজেলা আনাসার ও ভিডিপি কর্মকর্তা আঃ রউফ প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ পত্র, প্রশিক্ষণ কালীন ভাতা তুলে দেয়াসহ প্রশিক্ষণে কৃতিত্বের জন্য পুরস্কৃত করেন। অনুষ্ঠানে নড়াইল জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা ও আনসার ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন