নড়াইল অফিস :
নড়াইলে করোনা ভাইরাসের বিস্তার রোধে ১০দফা বিধি নিষেধ আরোপ করা হয়েছে। করোনার চলমান বিস্তার ঠেকাতে করণীয় নির্ধারণে বুধবার কোভিট ১৯ জেলা নিয়ন্ত্রন কমিটির এ জরুরি সভায় এ বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেয়া হয়।
আজ দুপুরে কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ঘরের বাইরে মাক্স ব্যবহারসহ করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর ঘোষিত বিধিনিষেধ প্রতিপালনে সর্বধারণকে বাধ্য করতে প্রশাসনের পকষ থেকে কড়াকড়ি আরোপের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় সিভিল সার্জন নাসিমা আকতার, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, সদর হাসপাতলের ভারপ্রাপ্ত তত্বাবধাক ডাঃ মোঃ আসাদ উজ জামানসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থি ছিলেন।
