হোম অন্যান্যসারাদেশ নড়াইলে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত

নড়াইলে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত

কর্তৃক Editor
০ মন্তব্য 214 ভিউজ

নড়াইল অফিস :

“মুজিববর্ষের মুলমন্ত্র কমিউিনিটি পুলিশিং সর্বত্র ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম বার এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ মাসুদ রানা, শেখ ইমরান, জেলা কমিউনিটি পুলিশের জেলা সাধারন সম্পাদক কাজী হাফিজুর রহমান, সদর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মনিরুজ্জামান মল্লিক, সমাজসেবক গোলাম মোত্র্জা স্বপন, উপজেলা ও ইউনিয়নের পর্যায়ের কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন।

আয়োজনে ভাল কাজের অবদানের স্বীকৃতি স্বরুপ এসআই সাইদুল ইসলাম ও সদর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মনিরুজ্জামান মল্লিক এর হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন