নড়াইল অফিস :
নড়াইলে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার(২ ডিসেম্বর) বেলা এগারটায় জেলা সমাজসেবা কার্যালয় হতে একটি র্যালী বের হয়ে পুরাতন টার্মিনাল গোলচত্ত্বর প্রদক্ষিন করে। পরে সমাজসেব হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বাবলম্বী নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন নবান্ন নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা সহকারী পরিচালক খলিল আল মামুন, শহর সমাজসেবা অফিসার সুজা উদ্দিন,আলোর দিশা নির্বাহী পরিচালক শাহানারা খাতুন, আশার আলো ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফরোজা খাতুন,দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার শরীফ তুকরোল আমিন,নোভা সংস্থার পরিচালক সুবীর কুমার বোস প্রমুখ।
উল্লেখ্য জেলার ১২ টি ক্ষুদ্র সংস্থা বর্তমানে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সেবামূলক কাজ করছে।
