হোম অন্যান্যসারাদেশ নড়াইলে একাধিক মাদক মামলার আসামি গাঁজা সহ আটক

নড়াইল অফিস :

নড়াইলে এক কেজি গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি সাগর দাসকে (৪৪) আটক করেছে পুলিশ। রোববার (২ জানুয়ারি) রাত ৩টার দিকে নড়াইল পৌরসভার আশ্রম রোডের বস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়। সাগর দাস পৌরসভার কুড়িগ্রাম এলাকার বসন্ত দাসের ছেলে।

নড়াইল গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ওসি সুকান্ত সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে সাগর দাসকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা বাজারের ব্যাগ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সাগরের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। আমরা সাগর দাসকে আটক করার পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন